Monday, October 8, 2012

“জুম’আর দিন মসজিদের দরজায় ফেরেশতা এসে হাজির হয়। সেখানে দাঁড়িয়ে তারা সর্বাগ্রে আগমনকারীদের নাম লিখতে থাকে। প্রথম ভাগে যারা মসজিদে ঢুকেন তাদের জন্য উট, দ্বিতীয়বারে যারা আসেন তাদের জন্য গরু, তৃতীয়বারে যারা আসেন তাদের জন্য ছাগল, চতুর্থবারে যারা আসেন তাদের জন্য মুরগী, ও সর্বশেষ পঞ্চমবারে যারা আগমন করেন তাদের জন্য ডিম কুরবানী বা দান করার সমান সওাব্ব লিখে থাকেন। আর যখন ইমাম খুৎবা দেওয়ার জন্য মিম্বরে উঠে পড়েন ফেরেশতারা তাদের এ খাতা বন্ধ করে খুৎবা শুনতে বসে যান।” 


(বুখারী ৯২৯, ইফা ৮৮২, আধুনিক ৮৭৬)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, 

রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন: 
“সাত ব্যক্তিকে আল্লাহ্ তাঁর ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়াই অবশিষ্ট থাকবে না। তারা হলো:

(১) ন্যায়পরায়ন শাসক
(২) যে যুবক আল্লাহর ইবাদাতের মধ্যে বড় হয়েছে
(৩) যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেলেও তার অন্তর এর সাথে সম্পৃক্ত থাকে
(৪) এমন দু’জন লোক যারা আল্লাহর জন্য পরস্পর ভালবাসা স্থাপন করেছে; এই সম্পর্কেই একত্র থাকে এবং বিচ্ছিন্ন হয়
(৫) এমন ব্যক্তি যাকে কোন অভিজাত পরিবারের সুন্দরী রূপসী নারী (খারাপ কাজে) আহ্বান করেছে কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছে; "আমি আল্লাহকে ভয় করি"
(৬) এমন ব্যক্তি যে এত গোপনে দান-সদকা করেছে যে, তার ডান হাত যা দান করেছে তার বাম হাতও তা জানতে পারেনি যে, ডান হাত কি দান করেছে
(৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করেছে এবং তার দু’চোখ বয়ে পানি পড়েছে।"


{বুখারী: ৬৬০, মুসলিম: ১০৩১}

Sunday, October 7, 2012

মুসলিমের প্রতি মুসলিমের অধিকার!

হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন.

রাসূল (স) ইরশাদ করেন.
একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যথা:
১.কোন মুসলমানের সাথে সাক্ষাত্‍ হলে তাকে সালাম দেয়া ।
২,কোন মুসলমান আহব্বান করলে তার আহব্বানে সাড়া দেয়া ।
৩,কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেয়া ।
৪.রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন করা ।
৫,কোন মুসলমান মূত্যুবরণ করলে তার জানাযায় অংশ নেয়া ।
৬.নিজের যা পছন্দ অন্যের জন্যেও তা পছন্দ করা ।


তিরমীযি ও দারেমী
হাদিস নং ৪৪৩৬

বান্দার ক্ষমা সম্পর্কে আল্লাহর বানী!

বান্দার ক্ষমা সম্পর্কে আল্লাহর বানী :

নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালণকারী পুরুষ, রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার।


(৩৩) সূরা আল আহযাব ৩৫

সূরা আল হাশরের শেষ তিন আয়াত!

সূরা আল হাশরের শেষ তিন আয়াত এর বাংলা অনুবাদ -

তিনিই আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা। 

তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্নøশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা আলা তা থেকে পবিত্র। 

তিনিই আল্লাহ তাআলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।

Saturday, September 29, 2012

যিকিরের ফযীলত

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
“এমন দু’টি বাক্য আছে যা উচ্চারণ করতে খুবই সহজ, ওজন-দণ্ডের পরিমাপে খুবই ভারী, দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয় (বাক্য দু’টি হলো)- 
‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি 
সুবহানাল্লাহিল ‘আযীম’
(অর্থ: মহা পবিত্র আল্লাহ্, তাঁর জন্য সমস্ত প্রশংসা। 
মহা পবিত্র আল্লাহ্, তিনি মহামহিম।)”


[মুত্তাফাকুন 'আলাইহি, বুখারী: ৬৪০৬, মুসলিম: ২৬৯৪]

Thursday, September 20, 2012

দোয়া!

আল্লাহর কাছে এই দোয়া করুনঃ

"হে আল্লাহ! আমি আশ্রয় চাচ্ছি কৃপণতা থেকে এবং আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে। আর আশ্রয় চাচ্ছি বার্ধক্যের চরম পর্যায় থেকে। দুনিয়ার ফিৎনা ফাসাদ আর কবরের আযাব থেকে।"


(বোখারিঃ ৫৮৮৮)